Friday, April 20, 2012

নিঃসঙ্গ রাতের বুকে সবই যখন ঘুমে নিশ্চুপ


নিঃসঙ্গ
রাতের বুকে
সবই যখন
ঘুমে নিশ্চুপ,
একলা আমি
হতাশার কাফনে জড়িয়ে
হিসেব মিলাই
জীবনের খাতায়,
যার প্রতি পাতা জুড়ে
আছে শুধু
ভুলের সমীকরণ
পাওয়া না পাওয়ার
দাড়িপাল্লায়
না পাওয়া টা ই
পরে থাকে
সীমাহীন
এক শূন্যতায়
ঠিক যেন
আমার মত
একলা একজন ।
বিষন্নতার কবরে
শুয়ে আমি
অপেক্ষায় থাকি
কখন ঘুম পাড়ানি
মাসী-পিসী এসে
যাদুর কাঠি
বুলিয়ে দিবে
জীবন যুদ্ধে
ক্লান্ত আমার
দু 'চোখে,
কখন তলিয়ে যাব
নিঃসীম অন্ধকারে ,
কখন আধারের
কালো চাদর
ঢেকে দিবে
আমার সব
ব্যার্থতা।

ভাল লাগলে শেয়ার করে মন্তব্য জানাবেন :)

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More