Friday, April 27, 2012

দূরে কোথাও আছি বসে



দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে ।

তুমি এলে রংধনু রঙ ঢেলে দেয়,
তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়;
এ মনের আহলাদ আসো না ছুটে।

অনুরাগে ঝড়ে চাঁদোয়া
এ লগনেও এলে না,
অনুভব নিশ্চুপ আজ
কথা যে বলে না;
ভালো যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসো না।

নীলাচল নির্মল হাওয়া
এ লগনেও এলে না,
অচেতন থাকে এ মন
নিষ্প্রাণ যত ভাবনা;
ভালো যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসো না।

শিল্পীঃ তাওসিফ
অ্যালবামঃ অন্বেষণ

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More