Tuesday, March 6, 2012

ময়্নাপাখি, কেমন আছো তুমি?


ময়্নাপাখি,

কেমন আছো তুমি? নিশ্চয়ই ভালো! এখনও কি মনে পড়ে আমায়?
তুমি নেই তাতে কি,
আমার কাছে এখনো বেঁচে থাকার মানে হল প্রতিটি মুহুর্ত তোমার স্মৃতির কাছেই ফিরে আসা..
কখনো তোমায় ভেবে,
কখনো অন্য কারো চোখের নিরন্তর ছায়াপথে ভেসে আসা ভালবাসায়।
মনে পড়ে,
কত্ত স্বপ্ন ছিল তোমার আমার?
কিছুতেই কিছু হল না..
কি সব দিন যে ছিল তখন।
মনে হত,
প্রত্যেকটা দিন ভোরের প্রথম আলো ছড়াতো
তোমায় দেখবো বলে।
প্রখর রৌদ্র দিনের শেষে
মেঘ করে যেত
বৃষ্টিকণা যত তোমায় ছুঁয়ে যাবে বলে।
খুব ভাল লাগতো গোধূলির আলো,
সে তো তোমার চোঁখের পাতায় জল মুছে দিত বলেই।
তুমি যে কখনো এভাবে চলে যেতে পারবে, কেই বা ভেবেছিল বল?
কিছু করার ছিল না সেদিন, কেবলি নিজের ছায়ার মত আঁধার ভাগ্য কে দোষ দেওয়া ছাড়া।
জানো, ওইদিন সমূদ্রস্নানে গিয়েছিলাম। খুব বেশিক্ষণ একা থাকতে পারিনি,
বারেবার মনে পড়ে যাচ্ছিল-
কথা ছিল আঙ্গুলের ফাঁকে থাকবে তুমি..
পৃথিবী বদলে চলেছে প্রতি নিয়ত,
তবুও হৃদয় জুড়ে কোমল আদরে কেবলি তোমার ছাঁয়া।
জানো, এখন আর আমি আগের মত একা নই।
অনাবিল ভালবাসায় কেউ একজন এখন আকাশ দেখে আমার চোখে!
তুমি তো সবই জানো, দোয়া করো আমাদের জন্য।
আজ এখানেই রাখছি।
ভাল থেকো তুমি, ভালবাসা নিও।

- ইতি তোমার আমি..


ভাল লাগলে শেয়ার করে জানাবেন !

2 মন্তব্য(সমূহ):

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More