রেখো না বেঁধে আমায়
তোমার ভালবাসার ছাঁয়ায়,
কোরো না পাগল আমায়
তোমার ঐ চোখের মায়ায় ।।
চাই না আমি কভু
উন্মাতাল ঝড়ো হাওয়া হতে,
কেন জানি মনে লাগে ভয়
পরিশেষে বিষাদের ধাক্কাটা পেতে ।।
কেন তুমি তবুও
বারবার কাছে ডাকো?
পথ চেয়ে সারাক্ষন
কেন তুমি বসে থাকো??
তোমার ভালবাসার যোগ্য কভু
হবো কিনা তাই ভাবি,
তাইতো এতো ভালবেসেও
নিজেকে এতো দূরে দূরে রাখি ।।
ভাবছি আমি যা তা কি ঠিক
নাকি এ আমার ভুল ধারনা,
এভাবে দূরে থাকাটা কি তবে
না বুঝে অলীক ভাবনা??
Posted in: কবিতা ও গান,ভালবাসা ভালবাসি



0 মন্তব্য(সমূহ):
Post a Comment