Friday, December 23, 2011

অনেকদিন হয়ে গেল সমুদ্রের কাছে যাই না

অনেকদিন হয়ে গেল সমুদ্রের কাছে যাই না,
ঢেউয়ের আনাগোনা আমার ভাল লাগে না,
আকাশ দেখতে ইচ্ছে করে না-
পর্বতশৃঙ্গের নিস্তব্ধতা অসহ্য ঠেকে-
এখন শুধু বৃষ্টিতে ভিজি, সেই ভাল!
অম্বরবৃষ্টির সাথে ধুয়ে যায় আমার অশ্রু-বৃষ্ টি।
রিমঝিম শব্দে ঢেকে যায় আমার মর্ম-চিৎকার।
এতো স্বার্থপর কেন তুমি?
একা একাই চলে গেলে আকাশ দেখতে?
কথা না ছিলো আমাদের?
দুজনে একসাথে আকাশ দেখবো..... ......

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More